রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
অপরাধ

রাজবাড়ীতে ফেরি দুর্ঘটনায় ১২ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনায় ১২ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

রাজবাড়ীতে ফেরি দুর্ঘটনায় ১২ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত নারী শিশুসহ বারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুরোদমে অভিযান চালানো হচ্ছে।

এখন পর্যন্ত দুইজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীর তীরে নিখোঁজদের স্বজনদের হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে, যারা প্রিয়জনদের অপেক্ষায় অধীর হয়ে আছেন।

বিজ্ঞাপন