সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফারাক্কা বাঁধ খুললেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার ঝুঁকি নেই

ফারাক্কা বাঁধ খুললেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার ঝুঁকি নেই, জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

ফারাক্কা বাঁধ খুললেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার ঝুঁকি নেই

ভারত ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার পরও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাংখা পয়েন্টে পানি সতর্ক সীমায় বইছে। তবে ১৯৯৮ সালের পর এ বছর উজান থেকে আসা পানির প্রবাহ তুলনামূলকভাবে বেশি হয়েছে, যার ফলে নিম্ন ও চরাঞ্চল প্লাবিত হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে ভারতের বিহার ও উত্তর প্রদেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে, ফলে বিহারে গঙ্গা নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেট খুলে দেওয়া হয়।

ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার ফলে পদ্মা নদীর পানিও বৃদ্ধি পায়, তবে পাংখা পয়েন্টে পানি প্রায় এক সপ্তাহ ধরে সতর্ক সীমার নিচে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, "চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে বিগত ২৪ ঘণ্টায় পানি ৬ সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং উজানে গঙ্গা নদীর মূল শাখায় পানি কমছে।"

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৭২ ঘণ্টায় দেশের ভেতরে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ১৭ তারিখের পর ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, "১৭, ১৮, ১৯ তারিখের দিকে বৃষ্টির প্রবণতা বাড়বে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, মেঘালয়, আসাম এবং ত্রিপুরায়।"

দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিনে বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞাপন