সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি থেকে ২৫ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, চলতি বছরে বর্ধিত অর্থ বিতরণ সম্ভব নাও হতে পারে, তবে আগামী বছর পুরো বরাদ্দ দেওয়া হবে। তিনি জানান, মফস্বলের সাংবাদিকদের সহযোগিতা নিয়ে যে ধারণা রয়েছে, তা সঠিক নয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা জেলা, উপজেলা ও মফস্বল পর্যায়ের সব সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করি। বরাদ্দ হিসেবে ৬ কোটি টাকা ছিল, যা বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার জন্য আমি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’

বিজ্ঞাপন