সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতার আবেদন চিফ প্রসিকিউটরের কাছে

সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা চেয়ে আবেদন করেছেন রুনির ভাই নওশের আলম রোমান।

সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতার আবেদন চিফ প্রসিকিউটরের কাছে

সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার রুনির ভাই নওশের আলম রোমান আবেদনটি জমা দেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মামলাটির তদন্ত বর্তমানে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) করছে। তিনি বলেন, "যদি ট্রাইব্যুনালের তদন্তে সাগর-রুনি হত্যার সাথে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়, তবে তা পিবিআইকে প্রদান করা হবে।"

তবে তিনি স্পষ্ট করেন যে, ট্রাইব্যুনালের আইনে তদন্ত সংস্থা বা প্রসিকিউশন এই হত্যা মামলার তদন্ত করতে পারে না।

এছাড়া, আমিনুল ইসলাম জানান, অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের সাথে জড়িত সাবেক একজন সেনা কর্মকর্তা ও একজন নাট্যকর্মীর কথোপকথন পাওয়া গেছে।

জুলাই-আগস্ট আন্দোলনে চট্টগ্রামের একটি মামলায় সাক্ষীদের ভয়-ভীতি প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, "এ ধরনের কার্যক্রম ট্রাইব্যুনালের মামলাকে বাধাগ্রস্ত করতে পারবে না।" সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন