সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশে ডিপিপি বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন

বাংলাদেশে ডিপিপি বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন, ১৯ সেপ্টেম্বর ২০২৬-এ পরবর্তী সেশন।

বাংলাদেশে ডিপিপি বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন

বাংলাদেশের গার্মেন্ট বায়িং হাউসের মালিক ও শীর্ষ কর্মকর্তাদের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল প্রডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘BGBA × DeviceStamp FREE DPP Awareness & Training Program 2026’ শিরোনামে অনুষ্ঠিত এই কর্মসূচি রাজধানীর উত্তরায় বিজিবিএ মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ও DeviceStamp Bangladesh Ltd. যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে বিজিবিএ সভাপতি মো. আব্দুল হামিদ পিন্টু, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) এমদাদুল হক মিয়াজী, ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন) রোমান মিয়া, DeviceStamp Global-এর CEO Björn Eriksson, Global Head of Brand Solution Paulina Kruk এবং DeviceStamp Bangladesh-এর Country Director মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মসূচির মাধ্যমে ইইউর Ecodesign for Sustainable Products Regulation (ESPR) কাঠামোর আওতায় ডিপিপি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন বায়িং হাউসের মালিক, ব্যবস্থাপনা পর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট পেশাজীবীরা এতে অংশগ্রহণ করেন। আয়োজকেরা জানান, আন্তর্জাতিক buyer-এর কাছ থেকে অর্ডার সংগ্রহ, পণ্য উন্নয়ন, উৎপাদন, compliance, quality ও shipment coordination-এ buying house গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মসূচির key trainer মো. নজরুল ইসলাম ডিপিপির মৌলিক ধারণা, buyer-এর সম্ভাব্য data requirement, product traceability, supply-chain transparency, sustainability evidence এবং factory data readiness নিয়ে প্রশিক্ষণ দেন। তিনি বলেন, “DPP শুধু একটি QR code বা IT project নয়।”

DeviceStamp-এর Global CEO Björn J. Eriksson অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ভবিষ্যতের buyer-supplier আলোচনায় product data-এর নির্ভুলতা, traceability ও যাচাইযোগ্যতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কর্মসূচিতে DPP, buyer-এর data requirement, factory data readiness, product identity, material source, traceability, sustainability ও compliance evidence নিয়ে আলোচনা করা হয়। আয়োজকেরা জানান, রেজিস্ট্রেশন শুরুর দুই ঘণ্টার মধ্যেই সব আসন পূর্ণ হয়ে যায়। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ একই ভেন্যুতে পরবর্তী সেশন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকেরা বলেন, বাংলাদেশের apparel ও textile supply chain-কে DPP বিষয়ে সচেতন করা, data gap শনাক্ত করা এবং পর্যায়ক্রমে practical readiness গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন