রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে আশাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে এই ঘটনা ঘটে।

নিহত আশাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। বিএসএফ গুলিতে নিহতের পাশাপাশি পীরগঞ্জের ইন্দ্রাইল গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) ও মনসা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫) নামে আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

দিনাজপুর ৪২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফ'র গুলিতে একজন বাংলাদেশির মৃত্যুর খবর পেয়েছেন, তবে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক বলেন, ভারতীয় মিডিয়ার মাধ্যমে একজনের মৃত্যুর খবর শোনা গেছে। নিহতের মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন