মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আশাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির কাছে হস্তান্তর করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপির আওতাধীন এলাকায় এই মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে আশাদুল হক (৩৫) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের কাঁটাতারের ওপারে বিএসএফ জোয়ানদের গুলিতে নিহত হন।

আশাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। নিহতের ঘটনায় পীরগঞ্জের ইন্দ্রাইল গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) ও মনসা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫) নামে আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তাদের ভারতীয় কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এখনো পর্যন্ত আটককৃতদের ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

বিজ্ঞাপন