রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে ৪ জন নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে ৪ জন নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার।

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে ৪ জন নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ৪ জন নিখোঁজ হওয়ার ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের মো. ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার সৌরভ (২০) এবং কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬)। নিখোঁজ অপরজন শান্ত (২৪) এর খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে গোসল করতে নেমে ৪ জন নিখোঁজ হন। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, স্থানীয় ফায়ার সার্ভিস শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালায়।

শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ৬ থেকে ১০ কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ১২টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। শান্তার মরদেহ কালিগঞ্জ উপজেলার দীঘুয়া এলাকায় ভেসে ওঠে।

পুলিশ জানায়, মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন ওবায়দুল্লাহ, শান্তা ও সৌরভ। সাতাঁর না জানার কারণে নদীর প্রবল স্রোতে তিনজনই পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধারে গিয়ে সৌরভও নিখোঁজ হন।

ওসি কোহিনূর মিয়া বলেন, শান্তকে উদ্ধারে অভিযান চলছে। উদ্ধার কাজ শেষে নিহতদের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন