সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদীতে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীর মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় ২২ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার, ৩০ আগস্ট বিকেলে শহরের নাগরিয়াকান্দি ব্রিজের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এসএম মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে তারা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন