সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপী বেগমকে হত্যা করার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে।

বিচারক শামীমা পারভীন রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন। আদালত রাকিবকে ২০ হাজার টাকা জরিমানা এবং জরিমানার অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডেরও নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, রাকিব বেপারী বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে হ্যাপী বেগমকে নির্যাতন করে আসছিলেন। ২০১৫ সালের ৫ আগস্ট রাতে ৫ লাখ টাকা যৌতুক না দেওয়ার কারণে হ্যাপীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।

হত্যার পর রাকিব ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান। পরদিন হ্যাপী বেগমের বাবা হুমায়ন শেখ বাদী হয়ে রাকিবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আদালত রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড এবং গর্ভের সন্তানের মৃত্যুর জন্য ৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

বিজ্ঞাপন