সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বগুড়ায় ড্রেন খননকালে ৩৩৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

বগুড়ায় ড্রেন খননকালে ৩৩৪ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

বগুড়ায় ড্রেন খননকালে ৩৩৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

বগুড়া শহরের সাতমাথা এলাকায় ড্রেন সংস্কারের খননকাজের সময় ৩৩৪ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, আজ সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য জিলা স্কুলের সীমানা প্রাচীরসংলগ্ন এলাকায় শ্রমিকরা খননকাজ শুরু করে। মাটি কাটার এক পর্যায়ে শ্রমিকরা দক্ষিণ পাশের দেয়ালে মাটির গভীরে স্তূপাকারে রাখা ধাতব বস্তু দেখতে পান।

এটি দেখে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। বগুড়া সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত গুলিগুলো থানায় নিয়ে যায়।

পুলিশের কর্মকর্তারা জানান, উদ্ধার করা গুলিগুলো দেখতে পুরোনো ও জং ধরা মনে হলেও এগুলো তাজা নাকি অকেজো হয়ে গেছে, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ ও ফরেনসিক পরীক্ষার প্রয়োজন হবে।

বিজ্ঞাপন