সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে হত্যা, পুলিশ অভিযানে

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে হত্যা, পুলিশ অভিযানে

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ জানায়, সাইফুল ইসলাম স্থানীয় বাঘোপাড়া বাজারে লোকজনের সঙ্গে চা পান করে এক ভাতিজাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাঘোপাড়া সেতুর কাছে পৌঁছালে তিন যুবক তাদের বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে। যুবকরা সাইফুল ইসলামের পূর্বপরিচিত হওয়ায় তিনি তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন।

একপর্যায়ে বাকবিতণ্ডার পর ওই তিন যুবক ধারালো অস্ত্র দিয়ে রাস্তার পাশের জমিতে নিয়ে এসে সাইফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় বাসিন্দারা পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডে জড়িত তিন যুবকের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের অবস্থান শনাক্ত ও গ্রেফতারে মাঠে নেমেছে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।

বিজ্ঞাপন