রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার যশোর পিটিআই সভাকক্ষে অনুষ্ঠিত চাকরি মেলা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমরা মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছি।’

মন্ত্রী জানান, সরকার প্রান্তিক জনগণের অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, ‘বর্তমানে মাইক্রো ক্রেডিট খাতে আড়াই লাখ মানুষ কাজ করছে এবং আগামী এক বছরে এই সংখ্যা সাড়ে ৩ লাখে পৌঁছানোর চেষ্টা চলছে।’

আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘সরকার তার নির্বাচনী অঙ্গীকার রক্ষায় কাজ শুরু করেছে।’ এর ধারাবাহিকতায় ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা, কৃষক কার্ড এবং যুব উন্নয়ন কার্ড চালু করা হয়েছে।

চাকরি মেলার পূর্বে ১২০০ জনের চাকরির চুক্তি বিভিন্ন এনজিওর সাথে সম্পন্ন হয়। এই উদ্যোগের মাধ্যমে সরকারের লক্ষ্যের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন