আজ বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি ছিলেন নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
নাসির উদ্দিন বিশ্বাস দেশের অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করতে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে নাসির গ্লাস, নাসির ওপাল গ্লাস ও নাসির জুটসহ বহু শিল্পকারখানা প্রতিষ্ঠা করেন। এসব প্রতিষ্ঠান আজও দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সামাজিক অগ্রযাত্রার অগ্রদূত হিসেবে তিনি অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক, নার্সিং ইনস্টিটিউট এবং হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যা প্রান্তিক জনগণের উন্নয়নে সহায়ক হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর বারিধারায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তার কন্যা ইঞ্জিনিয়ার নাসিমা বিশ্বাস রুবা, স্ত্রী আনোয়ারা বিশ্বাস এবং নাসির গ্রুপের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
মরহুমের পরিবারবর্গ এবং নাসির গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।