বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
জাতীয়

ময়মনসিংহে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর নারীর জামিন

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর হনুফা আক্তার সাথী জামিন পেয়েছেন।

ময়মনসিংহে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর নারীর জামিন

ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করা হনুফা আক্তার সাথী (৩০) কে জামিন দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে ৫০০ টাকা বন্ডে নিজ জিম্মায় তাঁকে জামিন দেওয়া হয়।

আদালত আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করে পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আদালতের পরিদর্শক মোহা. মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সোমবার বিকেলে সাথী আক্তারকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ভালুকা মডেল থানা-পুলিশ।

সাথী ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক এবং স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।

গত রোববার বেলা ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রকাশ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিওগুলোতে তিনি বলেন, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন, যা এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়। পরে রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

তবে সাথী আক্তারের ফেসবুক লাইভে সরকারবিরোধী কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন