বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
জাতীয়

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি সচেতন গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি সচেতন গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংগঠনটির ৬ জনের একটি প্রতিনিধি দল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জহির হোসেনের সাথে সাক্ষাত করে। বৈঠক শেষে সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুরন্নবী মানিক এ দাবি জানান।

তিনি বলেন, "চার মাস ধরে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা গ্রাহকদের আস্থার জায়গা নষ্ট করছে।"

সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকের চুক্তিভিত্তিক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদের অবসরের বয়স পর্যন্ত চুক্তি বৃদ্ধি করার দাবি জানান।

এছাড়া, তারা ব্যাংক লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

বিজ্ঞাপন