সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আগামী ২-১ দিনে সার সংকট স্বাভাবিক হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট স্বাভাবিক হবে।

আগামী ২-১ দিনে সার সংকট স্বাভাবিক হবে: কৃষিমন্ত্রী

আগামী দুই থেকে একদিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কৃষি মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। তিনি অভিযোগ করেন যে, একটি মহল সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে।

আমিন উর রশিদ আরও জানান, বিগত বছরের এই সময়ের তুলনায় বর্তমানে ২ লাখ মেট্রিক টন সার বেশি রয়েছে। প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে সার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রী দেশের কৃষির সার্বিক ব্যবস্থা নিয়ে জানতে চান এবং সকল বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন