মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের ৩১ ব্যাংকে কার্ড ও ডিজিটাল লেনদেন সাময়িক বন্ধ থাকবে

দেশের ৩১টি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে ১০ অক্টোবর পর্যন্ত।

দেশের ৩১ ব্যাংকে কার্ড ও ডিজিটাল লেনদেন সাময়িক বন্ধ থাকবে

সিস্টেম হালনাগাদের জন্য দেশের ৩১টি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। এই কারণে আগামী ১০ অক্টোবর পর্যন্ত এসব ব্যাংকে এটিএম, এনপিএসবি, পস মেশিনের সেবা এবং কিছু অনলাইন সেবা বন্ধ থাকবে।

গ্রাহকদের ভোগান্তি কমাতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে সুনির্দিষ্ট সময়ে কাজ করার পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, সিস্টেম হালনাগাদের কারণে ব্যাংকের বিভিন্ন সেবা সাময়িক বন্ধ রাখা স্বাভাবিক।

তিনি বলেন, "কখন সেবা বন্ধ রাখলে গ্রাহকদের কম ভোগান্তি হবে, সেই কৌশল ব্যাংকগুলোকেই ঠিক করতে হবে।" সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির সময় বেছে নেওয়ার পরামর্শও দেন তিনি।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন না হলেও ব্যাংকগুলোকে সেবা বন্ধের আগে গ্রাহকদের অবহিত করতে হবে। সেবা বন্ধের সময় ও বিষয়টি সব গ্রাহককে জানিয়ে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন