আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা অব্যাহত রয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়িয়েছে।
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সরবরাহে বিঘ্নের আশঙ্কার কারণে তেলের দামে বাড়তি রিস্ক প্রিমিয়াম যুক্ত হয়েছে। গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকার সংকটও দাম বৃদ্ধির অন্যতম কারণ।
জাহাজ ভাড়া ও বিমা ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে তেল পরিবহনের খরচ বাড়ছে। বিশেষ করে বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসির (ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার) ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
এতে করে এশিয়ার ক্রেতাদের কাছে তেল পৌঁছানোর মোট খরচ আরও বেড়ে যাচ্ছে। উল্লেখ্য, ব্রেন্ট ক্রুড সমুদ্রপথে সরবরাহ হওয়া তেলের অন্যতম প্রধান বৈশ্বিক বেঞ্চমার্ক।
বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি এবং সরবরাহে বিঘ্নের আশঙ্কা তেলের দামে বাড়তি ঝুঁকি মূল্য যুক্ত করেছে।