শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

শীতকালীন সবজির দাম কমেছে, বেড়েছে পোল্ট্রি মুরগির দাম

শীতকালীন সবজির দাম কমেছে, কিন্তু পোল্ট্রি মুরগির দাম বেড়েছে।

শীতকালীন সবজির দাম কমেছে, বেড়েছে পোল্ট্রি মুরগির দাম

রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহের কারণে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবারের বাজারে প্রতি কেজি আলুর দাম ২৫ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, রসুন ১৬০ টাকা এবং আদা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

শিম ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, মুলা ৩০ টাকা এবং করলা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস ২০ টাকা এবং লাউ পিসপ্রতি ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। কাঁচামরিচ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

তবে টমেটোর দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ টাকায় এবং শসার দাম ২০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, বাজারে পোল্ট্রি মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। সোনালি মুরগি ৩২০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং লেয়ার মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের দাম কিছুটা কমে ডজন ১২০ টাকায় পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন