বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কক্সবাজারে হাসপাতাল থেকে পালিয়েছে এক আসামি

কক্সবাজারে হাসপাতাল থেকে পালিয়েছে এক আসামি, পুলিশ তদন্ত করছে।

কক্সবাজারে হাসপাতাল থেকে পালিয়েছে এক আসামি

কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় এক আসামি পালিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের পঞ্চম তলার পুরুষ সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পলাতক আসামি ইব্রাহিম, টেকনাফের হ্নীলার ২৬ নম্বর মোছনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর উখিয়ার ধমনখালী এলাকায় স্থানীয় এক যুবককে অপহরণের চেষ্টা করে ইব্রাহিম ও নুরুল আলম নামে দুই রোহিঙ্গা। এসময় স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ আরও জানায়, আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে অস্ত্র আইনের মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হয়। গণপিটুনিতে আহত ইব্রাহিমকে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়।

রাতের বেলা পাহারারত পুলিশ সদস্যদের অসচেতনতার সুযোগে ইব্রাহিম পালিয়ে যায়। এদিকে, পলাতক আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বিজ্ঞাপন