ভয়াবহ আকস্মিক বন্যার কারণে বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গত ২৬ আগস্ট নেপালের ভোতে কোশি নদীতে এই বন্যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, যার মধ্যে রয়েছে জলবিদ্যুৎকেন্দ্রও।
বুধবার কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্ষাকালে নদীর পানি বাড়লে জলবিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন বাড়ে এবং এ সময় নেপাল নিজেদের চাহিদা মিটিয়েও বাড়তি বিদ্যুৎ রপ্তানি করে।
বাংলাদেশ সম্প্রতি ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপালের এই বিদ্যুৎ আনছিল। নেপালের চিলমি জলবিদ্যুৎ প্রকল্প এবং ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন ছিল।
তবে বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে এ দুটি কেন্দ্র। ফলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।