সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলাপাড়ায় ৯ ছানাসহ মা বালিহাঁস উদ্ধার

কলাপাড়ায় ৯টি ছানাসহ মা বালিহাঁস উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্সের সদস্যরা।

কলাপাড়ায় ৯ ছানাসহ মা বালিহাঁস উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৯টি ছানাসহ মা বালিহাঁস উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্সের সদস্যরা। রোববার বেলা তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকা থেকে এই বালিহাঁস উদ্ধার করা হয়।

স্থানীয় মাইনুদ্দিন শরীফ জানান, মা পাখিটি তার ছানাদের নিয়ে একটি ডোবায় খেলা করছিল। এ সময় কিছু শিশু ঢিল মেরে এবং জাল দিয়ে পাখিগুলোকে ধরার চেষ্টা করে। পরে তিনি তার বোনের মাধ্যমে খবর পেয়ে দুদিন আগে পাখিগুলোকে ধরে এনে বাসায় অন্যান্য হাঁসের বাচ্চাদের সঙ্গে রাখেন। তিনি বলেন, "না হলে অন্য কেউ ধরে নিয়ে মেরে ফেলতো।"

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য মাসুদ হাসান বলেন, "স্থানীয় সাংবাদিক নাহিদুল হক ও সাইফুল ইসলামের মাধ্যমে সংবাদ পেয়ে বনবিভাগের সহযোগিতায় ৯টি ছানাসহ এই মা পাখিকে উদ্ধার করা হয়েছে।" তিনি জানান, ছানাগুলো একদমই ছোট হওয়ায় কিছুদিন শেডে রেখে পরিচর্যার পর অবমুক্ত করা হবে।

মাসুদ হাসান আরও জানান, এটি একটি সরাইল প্রজাতির বালিহাঁস। ডিম দিতে এবং বাচ্চা ফোটানোর জন্য অতিথি এই পাখি লোকালয়ে আসে। তবে এরা প্রায় বিলুপ্তির পথে, তাই সরকারের পক্ষ থেকে এদের সংরক্ষণের জন্য কঠোর নির্দেশনা রয়েছে।

কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মনিরুল ইসলাম মনি জানান, খবর পেয়ে অ্যানিমেল লাভার্স সদস্যদের মাধ্যমে মা হাস এবং ছানাদের উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, "পরবর্তীতে উপযুক্ত সময়ে প্রাণীগুলো বনে অবমুক্ত করা হবে।"

বিজ্ঞাপন