সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি যশোরের স্কুলে ছাত্রীকে ধর্ষণ: শিক্ষককে পালাতে সহায়তা, ২ গ্রেফতার
অপরাধ

মুন্সিগঞ্জে গৃহবধূর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেফতার

মুন্সিগঞ্জে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে ইমাম গ্রেফতার।

মুন্সিগঞ্জে গৃহবধূর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেফতার

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২ নভেম্বর) জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর থানাধীন একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

নূর আলম শেখ টংগিবাড়ী থানাধীন একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করছিলেন। তিনি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। এর সূত্র ধরে শিশুটির মায়ের সঙ্গে পরিচয় ও পরবর্তী সময়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে, নূর আলম তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন। বিষয়টি জানাজানি হলে, মসজিদ কমিটি তাকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে তিনি ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।

অভিযোগ পেয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের জানিয়েছে, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি চার সন্তানের জনক। এ ঘটনায় টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন