শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মাদ্রাসায় অশালীন ঘটনা: ধর্মমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

মাদ্রাসায় অশালীন ঘটনার বিরুদ্ধে ধর্মমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি ও সচেতনতামূলক বক্তব্য।

মাদ্রাসায় অশালীন ঘটনা: ধর্মমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে এসব মন্তব্য করেন তিনি। ধর্মমন্ত্রী বলেন, "মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এমন ঘৃণ্য কাজ না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।"

ইমাম সম্মেলনে তিনি আরও বলেন, "কেউ উস্কানি দিয়ে যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।" তিনি জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য রাখতে আহ্বান জানান।

বিজ্ঞাপন