শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মাদরাসায় অশালীন ঘটনার বিরুদ্ধে ধর্মমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

মাদরাসায় অশালীন ঘটনার বিরুদ্ধে ধর্মমন্ত্রীর কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা।

মাদরাসায় অশালীন ঘটনার বিরুদ্ধে ধর্মমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, এটি দুঃখজনক। তিনি শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেন, মাদরাসার মতো পবিত্র স্থানে গর্হিত কাজ যাতে না হয়, সে জন্য ইমামদের সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, ইমামদের উদ্দেশে তিনি বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ধর্মমন্ত্রী জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখার আহবান জানান।

বিজ্ঞাপন