বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার বুড়িগঙ্গা তীরের বিনা স্মৃতি স্লান ঘাটে দেবী দুর্গার প্রতিমা পৌঁছাতে শুরু করে। এসময় ঢাকার বিভিন্ন মন্দিরের প্রতিমা একত্রিত হতে থাকে।
রাজধানীর কেন্দ্রীয় বিসর্জন ঘাটের ব্যবস্থা করে সর্বজনীন পূজা আয়োজন পরিষদ। নির্ধারিত নৌকায় চড়ে ভক্তরা দেবীকে বুড়িগঙ্গার মাঝখানে নিয়ে যান।
ভক্তদের সমস্বরে 'জয় দুর্গা মা' ধ্বনিতে দেবীকে বিসর্জন দেয়া হয়। এবারের বিসর্জনে দেবী দুর্গা নৌকায় চড়ে স্বামীর ঘরে ফিরছেন।
নদীর পাড়ে দাঁড়িয়ে অনেকেই মহামায়া বিজয়াকে বিদায় জানান। সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা, আগামী বছর আবারও মা দুর্গা আসবেন এবং জীবনের আনন্দে বিশ্বকে সাজাবেন।
সময়ের সাথে সাথে প্রতিমা নিয়ে ভক্তদের আগমন বাড়তে থাকে। দলগত প্রচেষ্টায় বিশাল প্রতিমাগুলো ঘাটে নামানো, নৌকায় তোলা এবং মাঝ নদীতে বিসর্জন দেয়া হয়।
পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সদস্যরা পুরো আয়োজনকে নির্বিঘ্ন রাখতে তৎপর ছিলেন, যা পূণ্যার্থীদের মধ্যে খুশির আবহ তৈরি করে।