মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মহানবমী উপলক্ষে দুর্গোৎসবের নানা আয়োজন

আজ মহানবমী, দেবী দুর্গার পূজার আয়োজন চলছে সারা দেশে।

মহানবমী উপলক্ষে দুর্গোৎসবের নানা আয়োজন

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। এই দিনে মহিষাসুর বধের মাধ্যমে দেবী দুর্গা অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন। দুর্গাপূজা শুক্রবার মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয় এবং আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই উৎসব।

নবমী তিথির শুরুতে দেবীকে মহাস্নান করানো হয়। পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় ১৬টি বিশেষ উপাদান দিয়ে। নবমীর পূজায় দেবীর পায়ে অর্পণ করা হয় ১০৮টি নীল পদ্ম, এবং নিবেদন করা হয় বিভিন্ন ফলমূল ও বিশেষ নৈবেদ্য।

অগ্নিকে সাক্ষী রেখে বেদীর সামনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় নবমী হোম বা যজ্ঞ। সন্ধ্যার সময় নবমীর প্রধান আকর্ষণ হয় ধুনুচি নাচ ও আরতি।

এর আগে, সোমবার মহাঅষ্টমীতে মাতৃরূপে নারী শক্তির আরাধনায় অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এদিন সন্ধিপূজাও অনুষ্ঠিত হয়। এ বছর দেবী দুর্গার আগমন হয় ঘোড়ায় এবং তিনি ফিরবেন নৌকায়।

সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন