বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি, বিদায় দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি, বিদায় দেবী দুর্গা। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রত্যাশা।

শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি, বিদায় দেবী দুর্গা

বিজয়া দশমীর দিনে ঢাকের বোল এবং শঙ্খধ্বনির মধ্য দিয়ে বিদায় নিলেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

উৎসবের সমাপ্তিতে ভক্তদের প্রার্থনায় উঠে এসেছে সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা। গুলশান বনানী সার্বজনীন পূজা কমিটির আহ্বায়ক উমা সাহা বলেন, “আজ থেকে আমাদের বুকটা হালকা হয়ে যাবে। মায়ের কাছে একটাই প্রার্থনা– যেন দেশবাসী, আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব সবাইকে নিয়ে আগামী বছর এভাবেই যেন মায়ের পূজা করতে পারি।”

বিদায় বেলায় উমা সাহা বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে অটুট থাকুক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক বাংলাদেশ।”

বনানী পূজামণ্ডপে ভক্তদের প্রার্থনায় মুখর ছিল। এক শিশু পূজার্থী বলছিল, “যাতে সবাই ভালো থাকে। যাতে সবাই সুস্থ থাকে। যাতে পরেরবার এভাবে পূজা করা যায়।”

বিদেশি অতিথিরাও পূজার আনন্দ ভাগাভাগি করতে পেরে আনন্দিত। সিঁথির সিদুর দীর্ঘস্থায়ী হোক, সমৃদ্ধ হোক সংসার, কল্যানময়ী হোক রাষ্ট্র, এমন প্রত্যাশা সনাতনীদের।

বিজ্ঞাপন