রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রংপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় নাইট ভিশন ও রিচার্জেবল ক্যামেরা স্থাপন

রংপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় নাইট ভিশন ও রিচার্জেবল ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রংপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় নাইট ভিশন ও রিচার্জেবল ক্যামেরা স্থাপন

শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে রংপুর জেলা প্রশাসন সিসিটিভির পাশাপাশি নাইট ভিশন ও রিচার্জেবল ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক (ডিসি) মিজ ইসরাত জাহান এ তথ্য জানান। সভায় জেলা পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি মন্দিরে ৬০০ মেট্রিক টন চাল এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ প্রদান করা হবে। এছাড়া পূজা শেষ না হওয়া পর্যন্ত মন্দির এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে।

সিসিটিভি, আইপি এবং রিচার্জেবল ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। সভায় মহানগর পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি, আনসার বাহিনী, পূজা উদযাপন ফ্রন্টসহ ৮ উপজেলার মন্দির কমিটি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন