রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশই নারী

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, অধিকাংশই ক্যাথলিক তীর্থযাত্রী।

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশই নারী

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশই ক্যাথলিক খ্রিষ্টান তীর্থযাত্রী।

শনিবার (৩ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলের সালামা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় তীর্থযাত্রী বহনকারী একটি মিনিবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে বেশিরভাগই নারী। আরও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত তীর্থযাত্রীরা মোম্বাসার সেন্ট ম্যাথিয়াস মুলুম্বা ক্যাথলিক চার্চের সদস্য ছিলেন এবং তারা নাকুরু কাউন্টির সুবুকিয়া ন্যাশনাল শ্রাইনে জাতীয় প্রার্থনা দিবসে অংশ নিতে যাচ্ছিলেন।

মোম্বাসার ক্যাথলিক আর্চডায়োসিসের আর্চবিশপ মার্টিন কিভুভা নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কটিতে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। মর্মান্তিক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন