রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় শিক্ষকের কক্ষে তালা দিলেন দাতা সদস্য

রাজশাহীর পুটিয়ায় দাতা সদস্য আজাদ আলী শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন পুত্রবধূকে চাকরি না দেওয়ায়।

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় শিক্ষকের কক্ষে তালা দিলেন দাতা সদস্য

রাজশাহীর পুটিয়ায় ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুলের দাতা সদস্য আজাদ আলী তার পুত্রবধূকে চাকরি না দেওয়ায় বিদ্যালয়ের শিক্ষকদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। শনিবার, বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিনে তিনি তার লোকজন নিয়ে এসে এই কাজ করেন।

২০১৫ সালে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি গ্রামে ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করে। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অনুমতি রয়েছে এই প্রতিষ্ঠানের।

গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের জন্য চিঠি আসে। তখন দাতা সদস্য আজাদ আলী নিজেই ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’ নামকরণে প্রস্তাব দেন।

আজাদ আলী জানান, তিনি জমি দিয়েছেন টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য, যেখানে তার ছেলে ও পুত্রবধূকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু এ নামের কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে এই পদক্ষেপ নেন।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, আজাদ আলীর দেওয়া জমি এখন বিদ্যালয়ের সম্পত্তি। জমির দলিল আদালত ছাড়া বাতিল করা সম্ভব নয়। তিনি বলেন, “তালার ব্যবস্থা এবং কলাগাছ উঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়টি খুলে দেওয়ার জন্য ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।

বিজ্ঞাপন