বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রামেবির উপাচার্যের কক্ষের তালা ভাঙা হলো, গ্রেপ্তার ৩

রামেবির উপাচার্যের কক্ষের তালা ভাঙা হলো, গ্রেপ্তার ৩।

রামেবির উপাচার্যের কক্ষের তালা ভাঙা হলো, গ্রেপ্তার ৩

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কক্ষের তালা ভাঙে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তদন্ত কর্মকর্তা কক্ষে প্রবেশ করে সুরতহাল করেন।

এদিকে, উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে সই করানোর মামলায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করে উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে সই করানো হয়।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান বাদী হয়ে অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, মব সৃষ্টিকারীরা উপাচার্যের দপ্তরের কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায় এবং উপাচার্যকে প্রাণনাশের হুমকি দেয়।

বিজ্ঞাপন