রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, রিখটার স্কেলে ৪.৮ মাত্রা

আজ রোববার মধ্যরাতে দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে, রিখটার স্কেলে মাত্রা ৪.৮।

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, রিখটার স্কেলে ৪.৮ মাত্রা

আজ রোববার মধ্যরাত ও ভোররাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮ এবং এটি রাত ১২টার পর অনুভূত হয়।

দ্বিতীয়বারের কম্পন ভোররাত ৪টা ১০ মিনিটে ঘটে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে।

এখন পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন