রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হযরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে যাত্রীদের ভোগান্তি অব্যাহত

হযরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে যাত্রীদের ভোগান্তি অব্যাহত, ট্রলির অভাব ও দীর্ঘ অপেক্ষা।

হযরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে যাত্রীদের ভোগান্তি অব্যাহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ পেতে যাত্রীদের ভোগান্তি থামছেই না। দীর্ঘ আকাশপথের যাত্রা শেষে নামার পর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না লাগেজ।

বিমানবন্দরে লাগেজ সংগ্রহের জন্য ট্রলি না থাকায় যাত্রীরা নতুন বিড়ম্বনায় পড়ছেন। কুমিল্লার আনোয়ার হোসেন, যিনি ৬ বছর সৌদি আরব থেকে দেশে ফিরেছেন, লাগেজ হাতে পেতে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের সামনে যাত্রীদের অপেক্ষার দৃশ্য প্রায়ই দেখা যায়। ফ্লাইট অবতরণের পর যাত্রীরা লাগেজ সংগ্রহের জন্য ছুটে যান, কিন্তু বেল্টে ব্যাগ আসতে দেরি হওয়ায় তাদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, লাগেজ আসার পর প্রয়োজনের তুলনায় ট্রলি কম থাকায় অনেকেই ব্যাগ মাথায় নিয়েই বের হচ্ছেন বিমানবন্দর থেকে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানিয়েছেন, 'যাত্রীদের লাগেজ আধা ঘণ্টার মধ্যে পেতে কাজ হচ্ছে। ট্রলিও বাড়ানো হচ্ছে।'

যাত্রীদের প্রত্যাশা, কর্তৃপক্ষ যেন ব্যাগেজ বেল্টে শৃঙ্খলা নিশ্চিত করে, বিশেষ করে ব্যস্ত সময়ে একাধিক ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগ থেকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

বিজ্ঞাপন