সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
জাতীয়

ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণে রোগীর মৃত্যু হয়েছে।

ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে। রোববার দুপুরে ঘটে এই ঘটনা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার ফলে এয়ার অ্যাম্বুলেন্সটি জরুরি অবতরণে বাধ্য হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিচক্রাফট কিং এয়ার সি৯০এ মডেলের এই এয়ার অ্যাম্বুলেন্সটি আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চিকিৎসার জন্য রোগী স্থানান্তরের উদ্দেশ্যে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে ভারতীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে।

১২ হাজার ফুট উচ্চতায় ওঠার পর কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়, যার ফলে প্রধান দরজাটি আংশিক খুলে যায়। পাইলট পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা ঘোষণা করেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী যান, অ্যাম্বুলেন্স, চিকিৎসকসহ জরুরি সেবাদানকারী সংস্থাগুলো প্রস্তুত ছিল।

স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি নিরাপদে অবতরণ করে। এতে দুই ক্রু সদস্য, একজন রোগী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিকসহ মোট সাতজন ছিলেন। অবতরণের পর সকলকে নিরাপদে পাওয়া যায়।

রোগীকে দ্রুত কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন