রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
জাতীয়

ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশিদের মৃত্যুদণ্ডের ব্যাখ্যা চাওয়া হলো

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি রাষ্ট্রদূতের কাছে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশিদের মৃত্যুদণ্ডের ব্যাখ্যা চাওয়া হলো

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ‘এটি কোনো তলব নয়, রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার বিষয়টি জানতে চাওয়া হয়েছে।’

গত শনিবার সৌদি সরকার মক্কার একটি মসজিদে অনৈতিক কাজ করার অভিযোগে দুই বাংলাদেশিকে শিরচ্ছেদ করে। এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশি দুইজনের পরিবার বা দূতাবাসকে কোনো ধরনের অবহিত করেনি সৌদি আরব।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসও নিশ্চিত করেছে যে, ওই দুজনের আটক, বিচার ও শাস্তি কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

বিজ্ঞাপন