রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তথ্য কমিশন ১৭ বছর কাজ করতে পারেনি: প্রধান তথ্য কমিশনার

তথ্য কমিশন ১৭ বছর কার্যকরী হয়নি, প্রধান তথ্য কমিশনারের মন্তব্য।

তথ্য কমিশন ১৭ বছর কাজ করতে পারেনি: প্রধান তথ্য কমিশনার

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং কমিশনের অন্যান্য সদস্যরা। আজ রোববার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান বলেন, "গত ২ বছর দেশে তথ্য কমিশন ছিল না। এর আগে ১৭ বছর কমিশন থাকলেও তারা সিগনিফিকেন্ট কোনো কাজ করেনি বা করতে দেওয়া হয়নি।" তিনি জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, "তথ্য কমিশন সরকার বা কোনো ব্যক্তি বিশেষের জন্য কাজ করবে না। কমিশনের প্রথম কাজ হবে মানুষের তথ্যের অধিকার কতোটা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করা।"

এ সময় তথ্য কমিশনার মাহফুজুর রহমান বলেন, "তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রবাহের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তথ্য কমিশন তথ্য প্রাপ্তির জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।"

বিজ্ঞাপন