রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
জাতীয়

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে। শনিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের বাস শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পর নাটোরের একটি বাস রাজশাহী গেলে সেখানকার পরিবহন শ্রমিকরা তা আটকে দেয়।

এই ঘটনার পর নাটোরের ওপর দিয়ে রাজশাহীর কোনো বাস চলাচল করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্থানীয় বাস মালিক-শ্রমিক সমিতি। পাল্টা কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী থেকে ঢাকাগামীসহ দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আজ শনিবার রাজশাহী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ার ফলে যাত্রীদের মধ্যে ভোগান্তি বেড়ে গেছে। অনেকেই বিকল্প যানবাহনে চড়ে রাজশাহী ছাড়ছেন, আবার কেউ বাস চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।

বিজ্ঞাপন