বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের কারণে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বাস বন্ধ থাকায় যাত্রীরা অগ্রিম টিকিট কাটা থাকলেও গন্তব্যে যেতে পারছেন না। অনেক যাত্রী কাউন্টারে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

কিন্তু, বাস চলাচল কবে থেকে স্বাভাবিক হবে সে বিষয়ে কাউন্টার কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি। শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন গঠন নিয়ে সভার আয়োজন করা হয়।

সভায় মালিকপক্ষের প্রতিনিধির নাম প্রস্তাব করায় শ্রমিকরা প্রতিবাদ জানান। এ নিয়ে দ্বন্দ্বের জেরে সভা প্রত্যাখ্যান করে কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিক পক্ষ।

বিজ্ঞাপন