বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বন্যায় ক্ষয়ক্ষতি এখনও নিরুপণ হয়নি, জানান ত্রাণমন্ত্রী

বন্যায় ক্ষয়ক্ষতি এখনও নিরুপণ হয়নি, জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বন্যায় ক্ষয়ক্ষতি এখনও নিরুপণ হয়নি, জানান ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, এখনও বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়নি। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করবেন। তিনি আরও জানান, সরকার বর্তমানে পুনর্বাসনে গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ কোটি টাকাসহ ২০ লাখ টাকা বন্যাদুর্গতদের প্রদান করা হয়েছে।

আসাদুল হাবিব দুলু জানান, কৃষি, সড়কসহ যেসব ক্ষেত্রে ক্ষতি হয়েছে, সেগুলোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, বন্যার পানি ধীরে ধীরে কমে যাচ্ছে, যা কিছুটা স্বস্তির খবর।

বিজ্ঞাপন