রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
জাতীয়

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নতুন পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির

ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নতুন পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি পূর্বে একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি গতকাল বৃহস্পতিবার জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) এবং সহযোগী অধ্যাপক, অফথালমোলজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১৩ নভেম্বরের এক আদেশে তিনি একই প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক, অফথালমোলজি হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।

ডা. সায়ীদ মেহবুব উল কাদির চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তাকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, পরবর্তী কর্মদিবস থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

বিজ্ঞাপন