বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬
জাতীয়

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত, তিন শর্তে অনুমতি

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত, তবে তিনটি শর্ত মানতে হবে।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত, তিন শর্তে অনুমতি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স স্বাস্থ্য মন্ত্রণালয় ফেরত দিয়েছে। তবে, লাইসেন্স ফেরত দেওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে সোমবার বিকেলে এক আদেশে এ তথ্য জানানো হয়। হাসপাতালের আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যমে লাইসেন্স ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শর্তগুলো হলো: প্রথমত, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়ত, লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তৃতীয়ত, লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত করে হাসপাতালটির নানা অসঙ্গতি পায়, যার ফলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়।

বিজ্ঞাপন