বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

ভারপ্রাপ্ত স্পিকারের নামে ভুয়া চিঠি, সতর্কতা জারি

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের নামে ভুয়া চিঠি তৈরি, সতর্কতা জারি করেছে সংসদ কর্তৃপক্ষ।

ভারপ্রাপ্ত স্পিকারের নামে ভুয়া চিঠি, সতর্কতা জারি

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প‍্যাড, সরকারি লোগো, স্মারক নম্বর ইত্যাদি জাল করে ডিও পত্র তৈরি ও বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরে পাঠিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার বিষয়টি বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, উল্লেখিত পত্রটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যুকৃত নয় এবং এর সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সংসদের নাম, লোগো, প‌্যাড বা অন্যান্য সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা একটি আইনত দণ্ডনীয় অপরাধ।

বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় সংসদের নামে প্রাপ্ত ডিও/সরকারি পত্র কোনো কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করে সত‍্যতা যাচাইয়ের জন্য সর্বসাধারণ, সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের প্রতি জাতীয় সংসদ সচিবালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন