রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিউটি পালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হয়নি: শিক্ষা কর্মকর্তা

বিউটি পালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হয়নি, জানান সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

বিউটি পালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হয়নি: শিক্ষা কর্মকর্তা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পালের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ভিডিওটি প্রকাশের পর তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের গুজব ছড়িয়ে পড়ে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ জানান, বিউটি পালের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন হয়নি। তিনি বলেন, "এ বিষয়ে গঠন হবে কি না, তা নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।"

বিউটি পাল চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত ২৩ জুলাই তিনি নিজের ফেসবুক আইডি থেকে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাকে শাড়ি পরে স্কুল প্রাঙ্গণে হাঁটাহাঁটি করতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলের মুখে পড়েন তিনি। তবে পরে তাকে সমর্থন জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একই গান দিয়ে ভিডিও পোস্ট করতে শুরু করেন।

বিজ্ঞাপন