মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
জাতীয়

সিলেটে চায়ের দোকানে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক

সিলেটে চায়ের দোকানে বসে এইচএসসি খাতা মূল্যায়ন করার সময় প্রভাষক আটক।

সিলেটে চায়ের দোকানে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক

সিলেটের একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় প্রায় চারশো খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের টং দোকান থেকে এসব উত্তরপত্র জব্দ করা হয়।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন নিজে উপস্থিত থেকে এই খাতাগুলো জব্দ করেন। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, "এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহানকে শোকজ করা হয়েছে। তিনি সিলেট মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক এবং শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্র।

বিজ্ঞাপন