ঠাকুরগাঁওয়ে নেপালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (২ আগস্ট) দুপুরে এ ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বৃদ্ধি পাবে।" তিনি উল্লেখ করেন, এই অঞ্চলের দরিদ্র মানুষদের ঢাকায় গিয়ে চোখের চিকিৎসা করা সম্ভব নয়, তাই এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ন।
মন্ত্রী আরও বলেন, "এ ধরনের আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। ধীরে ধীরে এমন উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।"