রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা

ঢাকায় ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে সরকার।

ঢাকায় ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা

ঢাকার আশপাশে চারটি নদীর ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর বিষয়ে কাজ করছে সরকার। সড়ক নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, 'ঢাকার চারপাশের ৪টি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার।' তিনি উল্লেখ করেন, 'আমরা এবার নৌ পথে আওয়ামী লীগ আমলে ১০ বছরে ৫৭ কোটি টাকা ক্ষতির বিষয়টি পর্যালোচনা করে প্রকল্প নেব।'

শেখ রবিউল আলম জানান, ৪২৪টি জায়গা দিয়ে নদী দূষণ হচ্ছে, সেগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। বৈঠকে উপস্থিত উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই প্রশাসক জানান, সড়কের মতো নৌ-পথকেও ব্যবহারের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে গঠিত বোর্ডের মাধ্যমে জনগণের জন্য নৌপথ উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন