সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১৬ ঘণ্টায় এভারেস্টের সমান উচ্চতা ছুঁলেন আবুধাবির কোচ

আবুধাবির কোচ ভেলজকো ভুকিচেভিচ ১৬ ঘণ্টায় এভারেস্টের সমান উচ্চতা অতিক্রম করলেন।

১৬ ঘণ্টায় এভারেস্টের সমান উচ্চতা ছুঁলেন আবুধাবির কোচ

আবুধাবির শারীরিক প্রশিক্ষণ কোচ ভেলজকো ভুকিচেভিচ মাত্র ১৬ ঘণ্টায় ৮,৮৪৮ মিটার উচ্চতা অতিক্রম করেছেন, যা পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের সমান। তিনি আবুধাবির রিম আইল্যান্ডের একটি ভবনের সিঁড়ি ৫৯ বার উঠে এই চ্যালেঞ্জ সম্পন্ন করেন।

ভেলজকো জানান, তিনি প্রমাণ করতে চেয়েছেন যে অসাধারণ চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ স্থান প্রয়োজন নয়। তার এই অভিযানে প্রায় ৫৪ হাজার সিঁড়ি ধাপ অতিক্রম করতে হয়েছে এবং তিনি ৭ হাজার ক্যালরি শক্তি খরচ করেছেন।

প্রতিবার ৪৯ তলা পর্যন্ত ওঠার পর লিফটে নেমে আসতেন এবং পানি, খেজুর, কলা, বাদাম ও আখরোট খেয়ে সামান্য বিরতি নিয়ে আবার শুরু করতেন। তিনি বলেন, "গতি নয়, ধারাবাহিকতাই ছিল মূল শক্তি।"

ভেলজকো এক বছরের পরিকল্পনার পর এই চ্যালেঞ্জে অংশ নেন। শারীরিক কষ্টের চেয়ে মানসিক বাধা ছিল তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তিনি জানান, "আসল লড়াই ছিল নিজের চিন্তার সঙ্গে।"

এই অভিযানের সময় ভেলজকোর সহকর্মী স্রদিয়ান ওস্তোজিচ তার হৃদস্পন্দন পর্যবেক্ষণ এবং খাবার ও পানির প্রস্তুতি নিয়ে সাহায্য করেন। ভেলজকো বলেন, "সবারই নিজের একটি এভারেস্ট আছে।"

তিনি আশা করেন, তার এই অর্জনের মাধ্যমে অন্তত একজন মানুষও যেন নিজের সামর্থ্য নিয়ে নতুন করে বিশ্বাস করতে পারেন।

বিজ্ঞাপন