মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
জাতীয়

ঢাকা-নারিতা ফ্লাইট আবারও চালু, উদ্বোধন করলেন মন্ত্রী

ঢাকা-নারিতা ফ্লাইট আবারও চালু, উদ্বোধন করেন বিমানমন্ত্রী আফরোজা খানম।

ঢাকা-নারিতা ফ্লাইট আবারও চালু, উদ্বোধন করলেন মন্ত্রী

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট আবারও চালু হয়েছে। রোববার রাত ২টা ২৯ মিনিটে প্রথম ফ্লাইটটি যাত্রা করে। বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার বিমানটি দুপর ১২টার দিকে নারিতার উদ্দেশ্যে পৌঁছানোর কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উদ্বোধনের আগে বিমানমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের বলেন, "আগামীতে বিমানের কোনো রুটের ফ্লাইট বন্ধ করা হবে না বরং পর্যায়ক্রমে আরও ফ্লাইট বাড়ানো হবে।"

একই সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বর্তমানে উড়োজাহাজের সংকট থাকলেও ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

২০২৫ সালের ১ জুলাই থেকে অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। নতুন করে ফ্লাইট চালুর ফলে যাত্রীদের জন্য সুবিধা বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন